কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন দত্তপুর গ্রামে রেললাইনের পাশে বৃহস্প্রতিবার (৬ জুন) অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
দীর্ঘ সময় দরে মিলছিলোনা যুবকের পরিচয় বিভিন্ন অনলাইন নিউজ, ভিডিও করছিল স্থানীয় সংবাদকর্মীরা। আর তারই সুফলে দুপুরে ভিডিও দেখে স্থানীয় একজন সংবাদকর্মীকে সাইফুল ইসলাম নামক একজন লোক ফোন করে বলে। ছেলেটির নাম সুজন বয়স (২২) ছেলেটি বাক প্রতিবন্ধী। বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা গ্রামে।
দত্তপুর গ্রামের একজন বৃদ্ধ বলেন, রেললাইনের পাশে সকাল থেকে পড়েছিল ছেলেটির লাশ দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে দেখে যাচ্ছে। এছাড়াও, লালমাই থানা পুলিশও ঘটনাস্থলে এসেছেন কিন্তু লাকসাম জিআরপি থানা পুলিশকে খবর দিলেও তারা আসতে দেরি করছে।
এছাড়াও এই ঘটনায় সকাল থেকেই শতশত মানুষের ভীড় দেখা যাচ্ছে এই স্থানে।