কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত কানিয়াপুকুর পাড়ের সাথে আশকামতা সড়কটি অতিবৃষ্টির কারনে বিচ্ছিন্ন ও চলাচলের অনুপযোগী হয়ে যায়। তা ফেইসবুকে পোষ্টের মাধ্যমে জনসম্মুখে আনেন দৈনিক জনতার লালমাই উপজেলা প্রতিনিধি রুহুল আমিন। আর তাতেই নজরে আসে উপজেলা নির্বাহী অফিসারের। তাই শুক্রবার (১৮ এপ্রিল) সকালে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সরেজমিনে পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। এবং সাময়িক ভাবে চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহন করেন। এ-সময় সাথে ছিলেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন।
এই বিষয়ে আশকামতা গ্রামের অটোরিকশা চালক, সুমন মিয়া বলেন, হঠাৎতের মধ্যে আমাদের চলাচলের রাস্তা বিচ্ছিন্ন হওয়াতে বিপদে পরে যাই। কিন্তু এতো দ্রুত সময়ের মধ্যে যে মেরামত হয়েছে তাতেই খুশি। ধন্যবাদ জানাই ইউএনও স্যারকে।
দৌলতপুর গ্রামের আব্দুল মালেক বলেন, অতিরিক্ত বৃষ্টির কারনে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। যার কারনে আমাদের চলাচলে অসুবিধায় পরে গিয়েছিলাম প্রায়। তবে, আজকে যে মেরামত করে স্যারে ওনাকে দোয়া করি।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে অতিবৃষ্টিতে সড়ক বিচ্ছিন্ন হয়েছে বিষয়টি জানতে পারি। চলাচলের ব্যবস্থা করতে ছুটে যাই। এবং বিচ্ছিন্ন সড়কটি চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহন করি।