বঙ্গবন্ধুর স্নেহধন্য সাবেক সাংসদ মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লালমাই প্রেস ক্লাব।

রবিবার (৩১ অক্টোবর) সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নস্থ অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন সমাধিস্থলে ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এর আগে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাব সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ- সাধারণ সম্পাদক এমদাদুল হক মজুমদার, ক্রীড়া সম্পাদক মীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর সালেহ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, প্রেস ক্লাবের সহযোগী সদস্য আয়াত উল্লাহ, সহযোগী সদস্য কাজী কামরুল হাসান ভুট্টু, সহযোগী সদস্য আক্তার হোসেন পারভেজ, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, দৈনিক একুশে পত্রিকার লালমাই প্রতিনিধি অরুণ পাল, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার লালমাই প্রতিনিধি গাজী মামুন, আজকের লালমাইয়ের বার্তা সম্পাদক নাফিউ জামান প্রমুখ।