1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন পোর্টাল আজকের লালমাই’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আফজাল হোসেন রনি
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩২৫ বার পড়েছে

আজকের লালমাই অনলাইন নিউজ পোর্টালের ৫ম বর্ষে পদার্পণে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) হোটেল নূর জাহানের মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাব’র সভাপতি ড. শাহজাহান মজুমদার। ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজকের লালমাই এর প্রকাশক ইমাম হোসেন এবং সেভ লালমাই এর উপদেষ্টা কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিক, লালমাই প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক কালেরকন্ঠ’র লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ এর লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের লালমাই প্রতিনিধি মাসুদ রানা, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক দৈনিক জনতার লালমাই প্রতিনিধি রুহুল আমিন। সাবেক আহব্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসাইন, কুভিকসাস এর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা নিউজের আব্বাস আলী, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি অরুন কৃষ্ণ পাল, লালমাই বার্তা’র বার্তা সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, উপদেষ্টা ডা: জুয়েল, উপদেষ্টা জহিরুল ইসলাম জনি, আজকের লালমাইয়ের বাগমারা উত্তর প্রতিনিধি রুবেল হোসেন,ভূলইন প্রতিনিধি কামাল হোসেন, জামাল হোসেন, বিজ্ঞাপনদাতা আবদুল্লাহ মনসুর,মারুফ সিরাজী প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের লালমাই নিজ জনপদের চিত্র তুলে ধরে। আজকের লালমাইয়ের প্রতিষ্ঠা সম্পাদক মোঃ নাছির আহাম্মেদ প্রবাস জীবনে থেকেও নিজ জনপদের কথা ভুলে যাননি।
লালমাই অঞ্চলের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার সহযাত্রী আজকের লালমাই।
সব সময় সংবাদে লালমাই উপজেলাকে তুল ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাওয়ার জন্য আহবান করেন বক্তারা।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com