1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আইসিটি বিভাগ হতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন লালমাইয়ের এম.সাজ্জাদ এফসিএ

মোহাম্মদ আবদুল মতিন
  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৪৯ বার পড়েছে

সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ১২ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে আগামী ১২ মে ২০২২ইং ১০ দিনের (ভ্রমন সময় বাদে) সরকারী সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের কৃতি সন্তান সাবেক অধ্যক্ষ মরহুম তাজুল ইসলাম বি এ( অনার্স) এম এ ও সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ বেগম মজুমদারের একমাত্র পুত্র বিশিষ্ট ব্যক্তিত্ব,দেশসেরা চাটার্ড একাউনট্যান্ট ও কর্পোরেট আইনজীবি জনাব মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ। তিনি অডিট প্রতিষ্ঠান সাজ্জাদ এন্ড কোং চাটার্ড একাউনট্যান্টস এর সিইও ও ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করছেন।

আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে দেশে ইন্টার অপারেটেবল ডিজিটাল ট্রানজেকশন সল্যুশন (আইডিটিপি) বাস্তবায়নের জন্য কাজ করছে। এই সিস্টেমস-এর প্রথম ধাপের কাজ শেষ পর্যায়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ গুরুত্বপূর্ণ সল্যুশনটির নাম দিয়েছেন “বিনিময়”। শীঘ্রই বিনিময়-এর উদ্ভোধনের তারিখ নির্ধারণের জন্য সরকারের নিকট উপস্হাপন করা হবে। “বিনিময়’ এর মাধ্যমে দেশের সকল ব্যাংক,মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস,মার্চেন্টস,জনগন সংযুক্ত হয়ে ইন্টার অপেরেটেবল ডিজিটাল লেনদেনের করতে পারবে,প্রতিষ্ঠিত হবে ক্যাশলেস সোসাইটি অর্থাৎ কাগুজে টাকার ব্যবহার তেমনটা থাকবে না। এতে করে অবৈধ অর্থের লেনদেন,ঘুষ,অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন রোধ হবে। যে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের তথ্য পাওয়া যাবে মূহুর্তেই। সহজ হবে অডিট ও তদন্ত প্রক্রিয়া। এই লেনদেন ব্যবস্হাটির অধিকতর প্রযুক্তিগত আধুনিকায়ন ও আরো বেশী ব্যবহারবান্ধব করার জন্য এই দলটি যুক্তরাষ্ট্রে অবস্হিত মাইক্রোসফট,গুগল,ফেসবুক সহ বিশ্বখ্যাত কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে সভা করবেন। আইসিটি বিভাগ হতে গত ২ মার্চ ২০২২ তারিখে এই ভ্রমন সংক্রান্ত একটি আদেশ জারী হয়। এই সফরে অন্যান্যদের সঙ্গে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ মনির হোসেইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক সহ অন্যান্যরা।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com