কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া মৌজায় ১০৩ শতক জায়গা বুঝে পেলেন পাশ্ববর্তী গ্রাম কলমিয়ার কামিনী কুমার সূত্রধরের ওয়ারিশগন।
জানা যায়, দীর্ঘ ২৮ বছর যাবৎ তিনটি ফ্লটে ১০৩ শতক জমির জন্য আদালতে মামলা চালিয়ে আসছিলেন কলমিয়া গ্রামের কামিনী সূত্রধরের ওয়ারিশগন। দীর্ঘ সময় পর আদালতের রায়ে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তারের উপস্থিতিতে লাল নিশানা টাঙ্গিয়ে ঢোল পিটিয়ে রায় প্রাপ্ত জমির মালিকদেরকে ১০৩ শতক জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। এসময় সার্বিক সহযোগীতা করেছেন লালমাই থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।