শনিবার (২৩ নভেম্বর) আমুয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মাদ্রাসার মোহতামীম হাফেজ মাও. আরাফাত হোসাইন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেম্বার জহিরুল ইসলাম, বর্তমান মেম্বার আব্দুল আউয়াল, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল আজিজ। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ ক্যাশিয়ার আমির হোসেন, শিক্ষা সচিব মাস্টার শাহজাহান, সদস্য হাসানুজ্জামান, আব্দুল লতিফ, হাজী রব্বান আলী। অভিভাকদের মাঝে বক্তব্য রাখেন রুবেল হোসেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী মাও.খন্দকার মাহাদী হাসান হাসেমী, হাফেজ মাও. কামাল হোসাইন, মাস্টার ইয়াকুব হোসেন।