1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়েছে

পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লালমাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার তিনজন মেধাবী শিক্ষার্থীর মাঝে কিতাব উপহার দেওয়া হয়েছে।

​আজ ২৫ আগস্ট (বুধবার) লালমাই প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল আমিনের পরিবারের পক্ষ থেকে এই কিতাবসমূহ উপহার হিসেবে প্রদান করা হয়। মাদরাসার প্রিন্সিপাল এ.এন.এম শাহআলমের নিকট এসব কিতাব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

​কিতাব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সোলায়মান মিয়া। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

​উপহার হস্তান্তর শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষা প্রসারে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com