1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছে

উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতাকুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষে অতিরিক্ত উইপোকার উপদ্রবের কারণে ক্ষোভ প্রকাশ করে রাত্রিযাপন না করেই স্থান ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি।

​জানা যায়, ১১ দলীয় লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। পরবর্তীতে রাত ১০টার দিকে তাঁর জন্য নির্ধারিত ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষে প্রবেশ করলে সেখানে প্রচুর উইপোকা দেখতে পান। উইপোকার কারণে সেখানে অবস্থানের পরিবেশ না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের অনুরোধ জানান। তবে সার্কিট হাউস কর্তৃপক্ষ তৎক্ষণাৎ অন্য কোনো কক্ষের ব্যবস্থা করতে পারেনি।

​পরবর্তীতে সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) বিষয়টি বার্তা পাঠিয় (এসএমএস) কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) অবহিত করেন। তবে এর পরও আশানুরূপ কোনো ব্যবস্থা না নেওয়ায় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সার্কিট হাউস ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

​এ বিষয়ে জেলা প্রশাসন বা সার্কিট হাউস কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com