1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

কবে নির্বাচন হবে জানিনা ১১ দফার বাস্তবায়ন চাই- মনিরুল হক চৌধুরী

মাসুদ রানা
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পড়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, আগামী দিনে বাগমারা পর্যন্ত সিটি কর্পোরেশন হয়ে যাবে অথবা বাগমারা পৌরসভা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সদর দক্ষিণ উপজেলায় একটি মাত্র উপজেলা কার্যালয় থাকবে সেটা জনগণ যেখানে চায় সেখানেই হবে। আমরা লালমাই, সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট, বরুড়া, নোয়াখালী, লক্ষীপুরের মানুষ কুমিল্লা যেতে পদুয়ার বাজার বিশ্বরোডে একটি বাঁধা সৃষ্টি করে রেখেছে। এখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়। আমরা এই বাঁধা আর দেখতে চাই না। আগামী ৫ জানুয়ারি সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট উপজেলা থেকে আপনাদের নিয়ে আমরা কুমিল্লা অভিমুখে রওনা হবো। আপনারা দুই দিনের প্রস্তুতি নিয়ে যাবেন যেন আমরা আলু-রুটি খেয়ে থাকতে পারি। অন্তর্বর্তী সরকার আমাদের অর্জন। আমি এই সরকারের প্রতি অনুরোধ রেখে বলতে চাই কবে নির্বাচন হবে, কবে এমপি হবো তা জানিনা কিন্তু আমার ১১ দফা দাবি এখনই পূরণ করে দিতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমার ৫৭ বছর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কর্মসূচী। নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ সহ ২০০১ সালে যা ছিল তাই রাখতে হবে। ইপিজেড সহ সরকারি প্রতিষ্ঠানের সামনে আগামী ৫ জানুয়ারি দক্ষিণের মানুষ অবস্থান করবেন। এসময় দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি না করার আহবান জানান তিনি।

বিএনপি নেতা আছলাম মজুমদারের সভাপতিত্বে এবং লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজির আহমেদ ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট সোহরাব হোসেন, লালমাই উপজেলা বিএনপির প্রস্তাবিত আহবায়ক মাসুদ করিম, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তাবিত আহবায়ক ফজলুল করিম মিন্টু, উপজেলা যুবদল নেতা মাকসুদ রহমান মাসুদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সোলেমান মিয়া, বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম, ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপি নেতা আমিরুজ্জামান দুলাল, বিএনপি নেতা জহিরুল ইসলাম, অধ্যাপক তারেকুল ইসলাম, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা ফিরোজ মিয়া, বাগমারা উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলায়েত হোসেন সোহেল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা আলেক হোসেন, সাগর, ফারুক প্রমুখ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com