1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

নিজেস্ব সংবাধদাতা
  • আপডেট সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৬১৮ বার পড়েছে

করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আসাদুজ্জামান (৫৬)। তিনি নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আরআই হিসেবে কর্মরত ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২০ মার্চ ২০২১ খ্রি. রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি । চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় করোনার সাথে লড়াইয়ে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন ।

তিনি একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা ছিলেন ।

জনাব মোঃ আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন ।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৮৯ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

‘আইজিপি’র শোক’

করোনায় জীবন উৎসর্গকারী নরসিংদী জেলা পুলিশের পুলিশ ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আসাদুজ্জামানের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com