1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

কলমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ল্যাপ্টপ ও স্কুল ড্রেস বিতরন করলেন শামছুল হক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৯০ বার পড়েছে

কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের ভালো ফলাফলে উদ্বুদ্ধ করতে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহারের ঘোষণা দিয়েছিলেন সামাজিক ও সেবামূলক সংগঠন সামছুল হক ফাউন্ডেশনের সভাপতি ও ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ। পূর্বের ঘোষণা অনুযায়ী সোমবার (১৮ আগস্ট) সকালে সুমাইয়া ইসলাম তামান্না নামে জিপিএ-৫ ধারী এক শিক্ষার্থীর হাতে একটি নতুন ল্যাপটপ তুলে দেন তিনি। পাশাপাশি ভালো ফলাফলের জন্য আরো চারজনকে সান্ত্বনা পুরষ্কার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়।

ভবিষ্যতে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা আরও বৃদ্ধি করতে আবারও ল্যাপটপ উপহারের ঘোষণা দেন মোশাররফ। পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালোভাবে পড়াশোনা করাতে শিক্ষকদের প্রতিও আহবান জানান তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং অতিথি শিক্ষক মাকসুদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক হানিফ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. ফাহমিদা আফরোজ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম মেম্বারসহ অনেকে। এ-সময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com