1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লায় দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৩৭ বার পড়েছে

সাফল্যের সিঁড়ি বেয়ে আঁধার পেরিয়ে শ্লোগানকে সামনে রেখে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সহ-সভাপতি সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক সাদিক মামুন প্রমুখ।


আলোচনা অনুষ্ঠানে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, নতুন বাংলাদেশে স্বাধীনভাবে সাংবাদিকরা তাদের কলম চালাবে। বিগত দিনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও প্রাণ খুলে লিখতে পারতেন না। পত্রিকাগুলোও চাপে ছিল। কোন দল বা গোষ্ঠীর লেজুড়বৃত্তি না করে সমাজের অসঙ্গতি তুলে ধরতে আগামীতেও দৈনিক কালবেলা সৎ ও সুষ্ঠু ধারার সংবাদ প্রকাশ করবে বলে আশা রাখি।


স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা ব্যুরো দীলিপ মজুমদার।
কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের পূর্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কালের কন্ঠ জেলা প্রতিনিধি আব্দুর রহমান, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, প্রথম আলোর এম সাদেক, এনটিভি প্রতিনিধি মাহফুজ নান্টু, এখন টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, আজকের পত্রিকা ও নাগরিক টিভি প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য উপজেলার কালবেলা প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com