1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‍্যালী ও সমাবেশ

মাসুদ রানা
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়েছে

মাদকের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে কুমিল্লার লালমাইয়ে এক মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার ৯নং বাকই উত্তর ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা ও কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে লালমাই থানা পুলিশ এই আয়োজন করে।
অনুষ্ঠানে ​প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, কুমিল্লা-১০ এর এমপি মোবাশ্বের আল ভূঁইয়া,বিশেষ অতিথি ছিলেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস, সহকারী পুলিশ সুপার,মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এর সভাপতিত্বে ​উপস্থিতি ছিলেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, কমিউনিটি পুলিশিং সদস্য ও সর্বস্তরের সাধারণ মানুষসহ প্রায় ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
​সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে বিপন্ন করে তোলে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
​সমাবেশ শেষে উপস্থিত সকলে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশ করেন এবং একটি শান্তিপূর্ণ মাদকবিরোধী র‌্যালীর মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com