মা বাবার স্বপ্ন পূরন করতে হেলিকপ্টারে বিয়ে করলেন সাইপাস প্রবাসী ছেলে। সোমবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার ফতেপুর এলাকার আক্তার হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন বিজয় বর সেজে উপজেলার গৈয়ারভাঙ্গা গ্রামের মীর হোসেনের মেয়ে নববধূ খাদিজা আক্তার সুরাইয়াকে হেলিকপ্টারে নিয়ে আসেন। এসময় শতশত মানুষের ভীর দেখা যায়।মা বাবার স্বপ্ন পূরন করতে পেরে খুশি ছেলে। নববধূকে হেলিকপ্টার থেকে নামিয়ে মোটরসাইকেল করে বাড়িতে নিতে দেখা যায় বরকে।