1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

কুমিল্লায় একসাথে গৃহবধূর ৪ সন্তান প্রসব

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৩০ বার পড়েছে

কুমিল্লায় সাদিয়া আক্তার নামে এক গৃহবধূর ৪ সন্তান প্রসব করেছে। ওই গৃহবধূ নগরীর কান্দিরপাড় গোমতী হাসপাতালে গাইনি চিকিৎসক শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে ২ ছেলে ও ২ মেয়েসহ ৪ সন্তান প্রসব করেন ।

সাদিয়া আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগের জিল্লুর রহমানের স্ত্রী। জিল্লুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

বুধবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চার শিশু কুমিল্লার মডার্ন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি রয়েছে।

চার নবজাতকের বাবা জিল্লুর রহমান বলেন- আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি।

বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ডা. শাহিদা আক্তার রাখি বলেন-নরমাল ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ৮০০ গ্রাম। বাচ্চাগুলো ইম্যাচিউর হওয়ায় এনআইসিইউতে রাখা হয়েছে। এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই ভালো আছে।

তিনি আরও বলেন- সিজার ছাড়াই চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে কি না জানি না। এর আগে একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলিভারি করেছি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com