1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লায় সম্পাদকসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লালমাইয়ে মানববন্ধন

গাজী মামুন
  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৭৬ বার পড়েছে

কুমিল্লা থেকে প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান ও পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদের বিরুদ্ধে দায়ের করা ৬ কোটি টাকার মানহানির মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দাবি করে অচিরেই মামলা থেকে ৩ সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (১০ জুন) বিকেল ৩টায় লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজার জিরো পয়েন্টে বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজেই এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।


এর আগে গত বুধবার (৭ জুন) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ৩ সাংবাদিকসহ ৪ জনকে আসামি করে ৬ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা’কে নির্দেশ দেন আদালত।

এসময় মানববন্ধনে অংশ নেন দৈনিক আমাদের নতুন সময়ের লালমাই প্রতিনিধি ও লালমাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, দৈনিক কুমিল্লার কাগজের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, দৈনিক শিরোনাম পত্রিকার লালমাই প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদের লালমাই প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই শাখার সভাপতি মাসুদ রানা, দৈনিক জনতার লালমাই প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, দৈনিক ডাক প্রতিদিনের লালমাই প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন অপু, দৈনিক একুশে সংবাদের লালমাই প্রতিনিধি ও লালমাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অরুণ কৃষ্ণ পাল, দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক গাজী মামুন, দৈনিক বাংলা বাজার পত্রিকার লালমাই প্রতিনিধি ও সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক তমাল বণিক, দৈনিক সমাজকন্ঠের লালমাই প্রতিনিধি ও সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সায়েম রনি প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ জুন চান্দিনা উপজেলা আ’লীগের কর্মী সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিচাইল ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা তুলে ধরে স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলায় আসামি করা হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com