কুমিল্লা-চাঁদপুর সড়কের পূর্বপাশে, চেঙ্গাহাটা বাজার সংলগ্ন একটি ফিশারি। আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত পুরুষ (পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি)।
স্থানীয়রা ফিশারিতে মরদেহটি ভাসতে দেখে লালমাই থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে এবং নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।