1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আফজাল হোসেন রনি
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়েছে

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ‘উপকূল পরিবহন’-এর একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মো. মোশাররফ হোসেন শাওন (১৩) নামের এক কিশোরের প্রাণহানি ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) লালমাই আইটি পার্কের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত মো. মোশাররফ হোসেন শাওন (১৩), মঙ্গলমুড়া আফজালুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চণ্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার শাওন মোটরসাইকেল চালিয়ে লালমাই আইটি পার্ক এলাকা অতিক্রম করছিল। এ সময় উপকূল পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই কিশোর।

​খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। থানার ইনচার্জ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​মাত্র ১৩ বছর বয়সী শাওনের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও চণ্ডিপুর গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com