1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ বিজয়পুর রেলক্রসিং’য়ে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল শিক্ষার্থী নিহত

গাজী মামুন
  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৫৯১ বার পড়েছে

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেলক্রসিং’য়ে ট্রেনে কাটা পড়ে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তিন ছাত্রী মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৯ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুল যাওয়ার পথে রেললাইন পাড় হতে গিয়ে একই সময়ে দুটি ট্রেন ক্রস করার সময় ট্রেন দুটির মাঝখানে পড়ে যান তারা। একটি ট্রেন থেকে রক্ষা পেলেও অপর দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় তিনজন।

নিহত স্কুল ছাত্রীরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের প্রবাসী দুলু মিয়ার মেয়ে তাসপিয়া (১২), মাসুম মিয়ার মেয়ে রিপা সুলতানা মীম (১২) ও রিপন হোসেনের মেয়ে রিমা আক্তার (১১)।

ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী মিলে দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে কয়েক ঘন্টার জন্য কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রাখে।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম খন্দকার।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com