1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে ছোট শরীফপুর ডিগ্রী কলেজের মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, সততা ও সুচরিত্র গঠনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয়ান কমিশনের এশিয়া ইরাসমুস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টের আঞ্চলিক ব্যবস্থাপক ড. মো: আশিকুর রহমান। তিনি কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জন ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

​উপজেলা শাখার স্থানীয় ছাত্রশিবির নেতাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com