চট্টগ্রামঃ-করোনা সংক্রমণ রোধে সরকার আগামী ১৪ এপ্রিল ২০২১ খ্রীষ্টাব্দ তারিখ থেকে কঠো লকডাউনে যাচ্ছেন। এসময় কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অফিস, আদালত, কারখানা ও যান চলাচল সম্পুর্ন বন্ধ থাকবে। তবে লকডাউনে পোশাক কারখানা গুলো খোলা রাখতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমএ, বিটি এমএ ও ইএবি। রোববার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএর সদ্য নতুন সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, তিনটি কারণে পোশাক কারখানা গুলো লকডাউনের আওতার বাইরে রাখা জরুরি। প্রথমত, গত বছর করোনার প্রথম ঢেউয়ে গার্মেন্ট শ্রমিকরা ছিল তুলনামূলক নিরাপদে। মালিকরা করোনায় আক্ররান্ত হলেও শ্রমিকরা হয়নি। আমরা সরকারের কাছে লকডাউনেও পোশাক কারখানা খোলা রাখতে চাই। এই মুহূর্তে কারখানা বন্ধ করলে শ্রমিকরা গ্রামের বাড়ি ফিরতে শুরু করবে, এতে সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার আসংখ্যা বেশী। এ বিষয় প্রধানমন্ত্রীর দপ্তরে রোববার বিজিএমইএর পক্ষ থেকে চিঠি প্রেরন করা হয়।