সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী বাগমারা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
১২ অক্টোবর (শনিবার) বাগমারা বাজার নতুন ভবনের নিচ তলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজার কোটি টাকা বরাদ্দ থাকার শর্তেও কুমিল্লা-নোয়াখালি অঞ্চলিক মহাসড়কের বাগমারা অংশের কাজ না করার জন্য মন্ত্রণালয় ডিও দিয়ে আটকিয়ে দিয়েছে সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারোয়ার।
এসময় তিনি আরো বলেন, গত পনের বছরে বাগমারা বাজারে কোন উন্নয়ন আমার চোখে পড়েনি। বিএনপি সরকার আমলে যানজট নিরসনে মানুষ যেন ভোগান্তিতে না পড়ে তার জন্য রেললাইনের পাশ দিয়ে একটি ভাইপাস সড়ক করে দিয়েছি।
সভায় বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লোকমান হোসেনকে আহবায়ক ও তিনজন কে যুগ্ন আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়।
তাদের মধ্যে, বৃহত্তর বাগমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলামকে ১নং যুগ্ম আহবায়ক বিএনপি নেতা কাজী কাজল ২নং যুগ্ম আহবায়ক যুবদল নেতা আলেক হোসেনকে ৩নং যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এই নেতা। এছাড়াও আহবায়ক কমিটি বাজার ব্যবসায়ীদের পূনাঙ্গ ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করে, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন বাগমারা বাজার ব্যবসায়ী ও দোকান মালিকগন।