1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘর পেল সড়ক দূর্ঘটনায় নিহত জামায়াত কর্মী জসিম উদ্দিনের পরিবার

মাসুদ রানা
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪১৫ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুর গ্রামের নিহত জামায়াতে কর্মী জসিম উদ্দিনের পরিবারকে প্রতিশ্রুতি মোতাবেক ঘরের কাজ সম্পূর্ণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বেলা সাড়ে বারোটার দিকে নিহত জসিম উদ্দিনের বাড়িতে আসেন। এবং নির্মানাধীন নতুন ঘরে প্রবেশ করে নিহতের ছোট ছেলেকে কোলে নিয়ে দোয়া করেন। পরে, মহান আল্লাহতালার কাছে দোয়া মোনাজাতের মাধ্যমে নিহত জসিম মিয়া ও তাঁর পরিবারের জন্য দোয়া চেয়ে নতুন ঘর উদ্বোধন করেন।

এসময় শহীদ জসিম উদ্দিনের নির্মানাধীন ঘর উদ্ধোধন উপলক্ষে বাগমারা উত্তর ইউনিয়ন জামায়েত ইসলামীর ডাকা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মরহূম জসিম উদ্দিনের স্ত্রী সন্তানকে আল্লাহপাক কবুল করুক, যে ঘর আল্লাহতালার মেহেরবানীতে নির্মীহলত হয়েছে দেখে ভাল লাগলো। এই ঘরকে আল্লাহপাক কবুল করুক, সকল বালা মসিবত থেকে এই ও তার পরিবারকে আল্লাহতালা রক্ষা করুক, নিহত জসিম ভাই ইসলামের জন্য দ্বীনী কাজ করতে গিয়ে নিহত হয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এখন শুধু আমাদের কাজ আর কাজ, যতগুলো ভোট কেন্দ্র রয়েছে ঐ কেন্দ্রের অর্ধেক মানুষকে হলেও সদস্য ফরম পূরন করেন। ভুলে যাইয়েন না ইলেকশন ডিসেম্বর, না হয় জানুয়ারি না হয় ফেব্রুয়ারী। সম্ভবতো আলামত দেখে তাই মনে হয়। তাইলে আসলে কিন্তু অতো বেশি সময় নাই। সে জন্য মাঠে যাইতে হবে। ঘরে ঘরে যাবো। কেন্দ্র কমিটি, গ্রাম কমিটি সব করবো। সে জন্য জামায়েত, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা ছাত্রী সকলকে শতভাগ কাজে লাগাতে হবে। তাহলেই আমাদের পথসভা, কর্মী সভা, জসিম ভাইয়ের দায়িত্বরত অবস্থায় জীবনদান সব কিছুই সফল হবে।

উল্লেখ, গত ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর মাও. সফিকুর রহমান নোয়াখালী প্রোগ্রামের উদ্দেশ্য যাত্রা করলে জামায়াত কর্মী জসিম উদ্দিন রাস্তায় যানজট নিরসনের কাজ করতে গিয়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। পরের দিন নিহত জামায়াত কর্মীর বাড়িতে আসেন আমীরে জামাত সফিকুর রহমান এসময় সকলের সম্মুখে জসিম উদ্দিনের পরিবারকে একটি ঘর নির্মান করে দেওয়ার কথা বলেন। আর তারই অংশ হিসেবে ঘরটি নির্মান করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জামায়েতর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাও. এটিএম মা’সুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়েত ইসলামীর আমীর এড. মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ নির্বাচনী আসনে জামায়েত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ইয়াছিন আরাফাত, জামায়েত ইসলামী লালমাই উপজেলার সভাপতি মাও. মোহাম্মদ আবদূন নূর। বাগমারা উত্তর ইউনিয়ন জামায়েত ইসলামী আমীর মাও. আব্দুল মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামী, যুব বিভাগ, শ্রমুক কল্যান ফেডারেন এর নেতৃবৃন্দ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com