চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের প্রামাণ্য চিত্র ভাঙচুরের প্রতিবাদে লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সহিদ আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান রুবেলসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী স্বাধীনতা বিরোধীচক্রের ওই দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপমের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন তারা।