প্রথম বারের মতো চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ স্টুডেন্ট এসোসিয়েশন অফ লালমাই (চুসাল) এর কমিটি গঠন করা হয়েছে।

৬ জুন (সোমবার) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র। লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃজোনায়েদ হোসেন (সহকারী কর কমিশনার) ও কাতালিয়া গ্রামের কৃতিসন্তান মোঃদেলোয়ার হোসেন (সিনিয়র ইন্সট্রাক্টর,ফরেস্টি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট,চট্রগ্রাম) এই দুই জন উপদেষ্টার স্বাক্ষরিত একটি কমিটি ঘোষণা হয়। কমিটিতে গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওমর ফারুক নিলয় (সভাপতি) এমরান হোসেন সোহেল সিনিয়র (সহ-সভাপতি), মাসুদ রানা (সহ-সভাপতি) ও আফজাল হোসেন কে (সাধারণ সম্পাদক) এর দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জাবের আহমেদ, সাংগঠনিক সম্পাদক, পারভেজ ইসলাম রনি, রাকিবুল ইসলাম রনিকে নির্বাচিত করা হয়। প্রচার সম্পাদক আবির সাজ্জাদ, অর্থ বিষয়ক সম্পাদক শাহজালাল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জামাল আবদেন নাসের, ক্রীড়া বিষয়ক সম্পাদক মৃদুল সূত্রধর, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, কমিটিতে সদস্য হিসেবে মাহমুদ হাসান নিরব, মোঃ দেলোয়ার হোসেন, মেহেদী হাসান তুহিন, সাইফুল ইসলাম সাইফ, শাহীন আলম, সাইফুল ইসলাম রানা, আল-আমিন,জান্নাতুল তাবাসসুম রয়েছেন। কমিটির সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লালমাই উপজেলার বর্তমান ও ভবিষ্যৎ সকল শিক্ষার্থীদের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন।