রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি এই শ্লোগান সামনে রেখে ২৬ জানুয়ারি (শুক্রবার) চাঁদপুর বড় রেলস্টেশন নদীর পাড়ে আলোর দিশারি ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশারি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ ইসমাই হোসেন সিরাজী, আলোর দিশারি চাঁদপুর শাখার পরিচালক কাজল আক্তার রুমি, সোহেল হোসেন, রামগতি শাখার পরিচালক রহিমা আক্তার মুক্তা, চট্রগ্রাম শাখার পরিচালক জিহাদুল ইসলাম, নোয়াখালী শাখার পরিচালক সাইফুর রহমান, লক্ষীপুর শাখার পরিচালক একরাম হোসেন মাহিন,শামীম হোসেন, কুমিল্লা শাখার পরিচালক সায়েম রনি।

দীর্ঘ সময় ব্লাড ক্যাম্পেইন শেষে আলোর দিশারি ব্লাড ব্যাংকের একটিভ স্বেচ্ছাসেবী হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন কাজগ আক্তার রুমি, সোহেল হোসেন ও সায়েম রনি।