1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জের বিদায় সংবর্ধনা

কামাল হোসেন নয়ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৭৫৪ বার পড়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যােগে অফিসার ইনচার্জ একেএম শরফুদ্দীনেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে পুলিশ ফাঁড়ির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসআই আইয়ুব আলীর সঞ্চালনায় সভাপতিত্বে করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের জসিম উদ্দিন ।

বিদায়ী অফিসার ইনচার্জ একেএম শরফুদ্দীন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দেড় বছরের উপরে দায়িত্ব পালন কালীন সময়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, চৌদ্দগ্রামবাসীর ভালবাসা কখনো ভুলবেন না। দায়িত্ব পালন করতে গিয়ে সর্বস্তরের মানুষ ও সহকর্মীদের অকুণ্ঠ সহযোগিতা পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।

বক্তা ও সহকর্মীরা বিদায়ী অফিসার ইনচার্জের কর্মের মূল্যায়ন করতে গিয়ে কারো কারো চোখ থেকে অশ্রুঝরে পড়ছিল। বলেন, কর্মদক্ষতা ও নানাবিধ গুণের কারণে তিনি পুলিশ ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করেছেন। সকলের সহযোগিতার মাধ্যমে হাইওয়েকে একটি শান্তির জনপদে পরিণত করতে তিনি কাজ করে গেছেন।দায়িত্ব পালন কালে কোন ধরনের অন্যায় কর্মকাণ্ডকে তিনি প্রশ্রয় দেননি।

এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি মীর শাহ আলম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন,মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই খোকন মিয়া, সার্জেন্ট মোঃ মাহমুদুন্নবী, এসআই অসিম চন্দ্র দাশ, এএসআই গোলাম জিলানী, কনস্টেবল মনিরুজ্জামান প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, এটিএসআই আবু রায়হান, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ফাঁড়ীর পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী অফিসার ইনচার্জ একেএম শরফুদ্দীন। পুলিশ ফাঁড়ীর পক্ষ থেকে নানা ধরনের উপহার সামগ্রী, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com