রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আজ ১৬ এপ্রিল, ২০২১ খ্রি. কুমিল্লা জেলাপ্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে গঠিত তদারকি টিম কর্তৃক বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৯,৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়ের রশিদ সংরক্ষণ ও বিক্রয়ের পাকা রশিদ প্রদান এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে ক্যাবের সদস্য, এএসআই জহিরের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।