১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় “ক” গ্রæপে অনিন্দিতা বনিক ২য় স্থানে বিজয়ী হয়েছে। অনিন্দিতা বনিক বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। পিবিআই পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ এটিএম ফারুকের লেখা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার লালমাই প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদের প্রকাশনায় প্রকাশিত “জনক বঙ্গবন্ধু” বইর প্রথম কবিতা “জনক বঙ্গবন্ধু” আবৃত্তি করে। আবৃত্তি প্রতিযোগীতা ও পুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কেএম সিংহ রতণ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমান মজুমদার প্রমুখ। অনিন্দিতা বনিক লালমাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক মজুমদারের একমাত্র কন্যা।