বাংলাদেশ জামায়েত ইসলামী লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা ১০ নির্বাচনী আসনের জামায়েত প্রার্থী কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, এই দেশের মানুষ বহু লাঞ্চনা বঞ্চনার স্বীকার হয়েছে, জালিমদের অত্যাচারে শহীদ হয়েছে আমাদের বহু ভাই, পাইকারি দরে গ্রেফতার করা হতো আমাদের। তবুও আমরা মানুষের পাশে ছিলাম। চেয়ারম্যান মেম্বাররা চাউল চুরি করে খায়। বিচার ব্যবস্থা ছিল জিম্মি। এই দেশের মানুষ শান্তি পায়নি। দেশের সরকার স্বৈরাচার আ’লীগ ছিল , বিএনপি ছিল, এরশাদ ছিল, সেনাবাহিনী ছিল। কিন্তু জামায়েত ইসলামী কখনো ক্ষমতায় ছিলনা। কোরআনের শাসন কায়েম করতে আগামীদিনে জামায়েত ইসলামকে পাঁচ বছরের জন্য সুযোগ দিতে উপস্থিত সকলের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেন, জামায়েত ইসলামীর কর্মীরা আর যাই হউক পরের হক মেরে খাবেনা। এসময় তিনি একটি বাস্তব কাহিনী তুলে দরে বলেন, কিছুদিন পূর্ব আমার যাত্রাপথে এই এলাকার অন্য একদল কর্মীর সাথে দেখা হয় তখন তিনি, আমাকে বলেন ভাই আপনারা এগিয়ে আসেন নির্বাচন করেন। মানুষের মঙ্গলে কাজ করেন। ঐ ব্যক্তি কাঁন্না সুরে বলে উঠেন ভাই আমি যে চেয়ারম্যানের জন্য লড়াই করেছি ভোট চেয়েছি সেই চেয়ারম্যান আমার চাউলের কার্ড মেরে দিয়েছে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। পেরুল দক্ষিণ ইউনিয়ন জামায়েত ইসলামী আমীর মোহাম্মদ হায়াতুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালমাই উপজেলা জামায়েত ইসলামী আমীর মাও. মোহাম্মদ আবদুন নুর, গোলাম সারোয়ার মজুমদার কামাল, উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি ইমাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারি মাও. মফিজুর রহমান, ভূলইন দক্ষিণ ইউপি জামায়েত ইসলামীর আমীর মাও. রবিউল হোসাইন, বাকই উত্তর ইউপি জামায়েত ইসলামী আমীর মাও. আব্দুল মোতালেব সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগন জামায়েত ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।