1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

জুলুম নির্যাতন করে মানুষের মন জয় করা যায় না

মাসুদ রানা
  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩০৪ বার পড়েছে

শুক্রবার (৯ মে) সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন জামায়েত ইসলামীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-১০ নির্বাচনী আসনের জামায়েত মনোনীত এমপি প্রার্থী মাও. ইয়াছিন আরাফাত বলেন, মানুষদের উপর ঝুলুম করে নির্যাতন করে হয়তো কিছু দিন ক্ষমতায় থাকা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না। আজকে যেখানেই পতিত স্বৈরাচারের দোষরদের পাওয়া যায় মানুষ তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা গ্রহন করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে যারা জামায়েত ইসলামীকে নিষিদ্ধ করেছে সময়ের ব্যবধানে তারাই জাতির কাছ থেকে নিষিদ্ধ হয়েছে।

এসময় তিনি আরো বলেন, পৃথিবীতে জালিমরা যুগে যুগে এই রকম লাঞ্চনার স্বীকার হয়। আমরা জানি ফেরাউন, নম্রুদদের ইতিহাস। গত ১৬টি বছর আমরা যে পরিমান লাঞ্চিত হয়েছি তা বলে শেষ করা যাবে না। আমরা ধৈর্য দরে ছিলাম কেননা, আল্লাহপাক ধৈর্যশীলদের পছন্দ করেন। আগামীদিনে বাংলাদেশ জামায়েত ইসলামীকে ক্ষমতায় আনতে আপনাদের সকলের সহযোগীতা চাই।

কাঁকডাকা ভোরে শুরু শতশত জামায়েত কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মধুকণ্ঠে কোরবন তেলাওয়াত ও গজলের ধ্বনি হৃদয় ছুঁয়েছে সর্বসাধারনের।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কুমিল্লা জেলার অফিস সম্পাদক গোলাম সারওয়ার মজুমদার কামাল, জামায়েত ইসলামী লালমাই উপজেলার আমীর মাও. আবদুন নূর, সেক্রেটারি ইমাম হোসেন, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাসান আহম্মেদ , লাকসাম উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মোশারফ হোসেন, লালমাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: মফিজুর রহমান ও কামাল হোসাইন ।

সম্মেলন সফল করতে জামায়েত কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com