1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝর্ণা দেখতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু!

মাসুদ রানা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৪৮ বার পড়েছে

চট্রগ্রামের মিরেশরাই উপজেলার খৈয়াছড়া ঝর্নার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরন করেন দুই বন্ধু!

নিহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার আমুয়া গ্রামের গোপাল বড়ুয়ার ছেলে অন্জন বড়ুয়া (তুষার) অপরজন চৌদ্দগ্রাম উপজেলার বস্তপুর গ্রামের শামছক হকের ছেলে ফয়সাল হক। দুজনই উচ্চ মাধ্যমিক দিয়েছেন জামুয়া উচ্চ বিদ্যালয় থেকে বর্তমানে ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও অন্জন কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থী।

২০ আগষ্ট (মঙ্গলবার) স্কুল পড়ুয়া চার বন্ধু এমরান, ফয়সাল, অন্জন ও ফয়সাল মিলে চট্রগ্রামের মীরেশরাই খৈয়াছড়া ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। কিন্তু ঝর্ণায় নামার এক পর্যায়ে প্রবল বৃষ্টি ও বাতাস বইতে শুরু করলে দৌড়ে উঠে চলে আসার সময় ঐ স্থানে থাকা বৈদ্যুতিক খুঁটির উপর একটি গাছের ঢাল ভেঙ্গে পড়লে তাৎক্ষনিক সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে তুষার ও ফয়সালের গায়ে পড়ে ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়ে তাদের শরীর। পরে অপর দুই বন্ধু স্ব-জোড়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং বিদুৎপৃষ্ট দুই জনকে প্রথমে একটি প্রাইভেট হসপিটাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

নিহতের দুই পরিবারে চলছে শোকের মাতন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

মীরেশরাই থানার এসআই আরমান বলেন, নিহতদের তাদের পরবারের কাছ বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com