কুমিল্লা জেলার লালমাই থানাধীন চাঁদপুর বরুড়া রাস্তার মাথায় বেপরোয়া ট্রাক চাপায় নিহত হয়েছেন বরুড়া থানার অলিতলা গ্রামের মৃত. রফিকুল ইসলামের ছেলে আবুল বাশার বাচ্চু (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নিহত আবুল বাশার বাচ্চু নিজের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি সিমেন্ট ভর্তি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিলে ছিকটে পড়ে চাক্কা পিষ্টে হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
এসময় লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে আসে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।