1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়েছে

দাখিলে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখায় কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদরাসার (বালিকা) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও মাদরাসার সাপ্তাহিক এসাইনমেন্ট ও পাক্ষিক পরীক্ষায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার বাগমারা উত্তর বাজার এলাকায় অবস্থিত মাদ্রাসার মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদুল্লাহ।

মাদ্রাসার শিক্ষক মুজাম্মেল ইবনে মুসলিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, দারুল কুরআন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম, তানজিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন, কুমিল্লা মহানগর মডেল মাদরাসার অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ সালেহ, হলদিয়া ওসমানিয়া মহিলা দাখিল মাদরাসার প্রভাষক মোশারফ হোসাইন, আল-ইসরা মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ইসমাইল হোসেন শামীম প্রমুখ৷

মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের সমন্বিত ফল এই সাফল্য। আমরা শুধু ভালো ফল নয়, নৈতিক, পরহেজগার ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদুল্লাহ বলেন, আল-ইসরা মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি কেবল প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং পুরো উপজেলার শিক্ষার সার্বিক চিত্রের জন্য এক ইতিবাচক বার্তা। এই অর্জন প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা, শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থাকলে যেকোনো সীমাবদ্ধতা জয় করা সম্ভব। আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভ কামনা।’

উল্লেখ্য যে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৩ জন জিপিএ-৫ এবং ১০ জন জিপিএ-৪ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো সানজিদা ইসলাম, মাইমুনা ইয়াসমিন ও সামিয়া আক্তার। জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীরা হলো আনিকা তাবাসসুম, মারিয়াম, জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আফরিন মীম, নুসরাত আক্তার, ফারহানা ইয়াসমিন ইভা, মাইমুনা আক্তার মিমি, সুইটি আক্তার। গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত সানজিদা ইসলাম ১২৫০ নম্বরের মধ্যে ১১০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছেন।

পরে দাখিল পরীক্ষার্থীদের শ্রেণি শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট, জিপিএ-৫ প্রাপ্তরাসহ কৃতকার্য সবাইকে সংবর্ধনা ক্রেষ্ট দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও মাদরাসার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com