একটু বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। সৃষ্টি হয় কাঁদার। এতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষদের। এমতাবস্থায় তরুণ উদীয়মান দানবীর ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসাইন নিজস্ব অর্থায়নেই তাঁর জন্মস্থান বাকই উত্তর ইউনিয়নস্থ হাজীপুর, জয়শ্রী, ভাবকপাড়া সহ কয়েকটি গ্রামের চলাচল অনুপযোগী কাঁদাযুক্ত গ্রাম্য রাস্তা সংস্কার করে দিয়েছেন। সেবামূলক কার্যক্রমে জড়িয়ে ইতোমধ্যে নিজ ইউনিয়নের গণ্ডি পেরিয়ে ব্যাপক সাড়া পেলেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও। নিজের ব্যক্তিগত তহবিল থেকে গত এক সপ্তাহে শুধু মাত্র নিজ ইউনিয়নেই ২০ ট্রাক ইটের আদলা দিয়ে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাগুলো মেরামত করে দেন।
উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজের সার্বিক তত্ত্বাবধান করেন আনোয়ার হোসেন, মোঃ ফারুক, আবু হায়াত মাহমুদ, আবদুল হাসিব, রবি উল্লাহ।
এলাকবাসীরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের রাস্তাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগে পড়তে হয় আমাদের। ফলে আমাদের চলাচলের অসুবিধার কথা উপলব্ধি করে এলাকার সন্তান প্রবাসী ফরহাদ হোসাইন স্বেচ্ছায় গ্রাম্য রাস্তাগুলো মেরামত করে দিয়েছে। এ জন্য আমরা এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞ।