কুমিল্লা জেলার ১৭তম উপজেলা ও দেশের ৪৯১তম উপজেলা হিসেবে ২০১৭ সালের ৯ জানুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে লালমাই উপজেলার নাম পাশ করা হয়। ৫৬.৭৭ কি.মি. আয়তনের এই উপজেলায় প্রায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস। সাবেক সদর দক্ষিণ উপজেলার ৮টি ইউনিয়ন ও লাকসাম উপজেলার ১টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে লালমাই উপজেলা। দীর্ঘ ৫ বছর পর ২৫শে নভেম্বর (শুক্রবার) উপজেলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে ভার্চুয়ালে অর্থমন্ত্রী বলেন, লালমাই উপজেলা প্রশাসনিক ভবনের কাজ বহু আগে অনুমোদন দেওয়া হয়েছে কিন্তুু কাজ হয়নি। অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব মোঃ মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, লালমাই প্রেসক্লাবের সাবেক আহবায়ক মানিক বনিক, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজ, যুবলীগ নেতা আমান উল্যাহ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।