1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

নবনির্মিত ভবনে উপজেলা পূর্ণাঙ্গ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়েছে
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, লালমাই উপজেলা নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা লালমাই উপজেলার নির্মিত ভবনে পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে লিফলেট বিতরণ করেছে উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদ। উপজেলার বাগমারা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
এতে অংশ নেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সর্দার, বিএনপি নেতা আমিরুল ইসলাম মেম্বার, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবদুর রহমান মেম্বার, উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শামীম মজুমদার, সদস্য সচিব হাবিব হোসেন, যুবদল নেতা মিনার আলম সহ বাজারের ব্যবসায়ী, রিক্সা চালক, শ্রমজীবি মানুষ সহ সর্বস্তরের জনগন।
এ-সময় উপজেলার নবনির্মিত ভবনের সকল কার্যক্রম চালু, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত করা, বাগমারায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন, লালমাই থানার জন্য অধিগ্রহণকৃত স্থানে মডেল থানার ভবন নির্মাণ ও সাব রেজিস্ট্রি অফিস বাস্তবায়নের দাবি জানান তারা।
লিফলেট বিতরন শেষে শামীম মজুমদার বলেন, আমরা লালমাই উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকে বাগমারা বাজারে লিফলেট বিতরণ করেছি। আমরা চাই এই এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে উপজেলার নবনির্মিত ভবনে সকল কার্যক্রম দ্রুত চালু করা হউক। অন্যথায় আমাদের দাবি না মানা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবো। উপজেলা নতুন প্রকৌশলী বলেছেন, তিন চার মাসের মধ্যে নতুন ভবনে আমরা যেতে পারবো কিন্তু তিন মাস অতিক্রম হলেও নতুন ভবনে কোনো কার্যক্রম চালু হয়নি। উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি আসার পর উপজেলা নতুন ভবন, ফায়ার সার্ভিস, বাগমারা হাসপাতাল, থানা ভবন নিয়ে কতটুকু কাজ করলেন তা ক্লিয়ার করবেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com