1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

নাঙ্গলকোটে প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম
  • আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৭৬৪ বার পড়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মফিজুর রহমান মজুমদার ও মুক্তিযোদ্ধা মাস্টার কুব্বাত হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সকল নেতাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল ৮(অক্টোবর )শুক্রবার বিকেলে পেরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মজুমদার।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল(লোটাস কামাল) এফসিএ,এমপি।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতন দাদা, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম সরদার, যুগ্মসাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, আব্দুস সালাম ভূঁইয়া টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হক ইমরান,মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মোবারক খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল মাহমুদ ভূঁইয়া বাবু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সদস্য মাস্টার ওবায়দুল্লাহ বাবলু, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মানিক, আলহাজ্ব মাইন উদ্দিন মজুমদার, ডাক্তার আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহপরান মজুমদার, সদস্য সচিব আব্দুল কাহার, ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ,৩নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন,৪ নং ওয়ার্ড মেম্বার শহীদ উল্লাহ, ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম আলমগীর সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ,মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উক্ত শোক সভা শেষে প্রয়াত নেতাদের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com