1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাঙ্গলকোট আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ; ৮ পুলিশসহ আহত শতাধিক

সাইফুল ইসলাম
  • আপডেট সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৭৪২ বার পড়েছে

কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে উপজেলা সদরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিতে সকাল ৭টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড় হয়।

সকাল পৌনে ১০টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে রেলগেইট এলাকায় পৌঁছালে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পালটা ধাওয়ার সৃষ্টি হয়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ৮ পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়া গণমাধ্যমকে বলেন;কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষাণা করি। গতকাল রাত থেকে পুলিশ বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে। সকাল সোয়া ১০টার দিকে শান্তিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল বের করে রেলগেইট বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামীলীগ নেতাকর্মীরা আমাদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে আমাদের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন; উপজেলা সদরের বাইরে বিভিন্ন সড়কে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করেছেন বলে দাবি করেন।

উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া বলেন বলেন;অর্থমন্ত্রীর নির্দেশ নাঙ্গলকোট শান্তির জায়গা, কোনো অবস্থাতেই এখানে অশান্তি করা যাবে না। যদি অশান্তি করে আপনারা তাদের প্রতিহত করবেন। সে অনুসারে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। বাজার আমাদের দখলেই ছিল। এক পর্যায়ে তারা মিছিল বের করে আমাদের কর্মীদের ওপর পাথর নিক্ষেপ করেন। জবাবে আমাদের কর্মীরাও পাল্টা পাথর নিক্ষেপ করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের পাথরের আঘাতে আমাদের ৫নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশাঙ্কাজনক। তাকে কুমিল্লায় নেওয়া হয়েছে। তাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান;হামলা চলাকালে আমিসহ ৮জন পুলিশ সদস্য আহত হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com