কুমিল্লার লালমাই উপজেলার সমেষপুর গ্রামে ব্রুনাই প্রবাসী গোলাপ হোসেনের বসতঘর ভয়াভহ অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গিয়েছে।

রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাকসাম ফায়ারসার্ভিসের একটিদল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও রক্ষা করা যায়নি ঘরে থানা নগদ অর্থসহ কোন মালামাল।
প্রবাসী গোলাপ হোসেনের স্ত্রী রেহেনা আক্তার বলেন, আমার স্বামী ২০১৩ সালে প্রবাসে গিয়েছে সেখানে রাজমিস্ত্রীর কাজ করে দৈনিক হাজিরা ৮০০ টাকা। তেমন কোন কিছু করতে পারেনি। ৫ বছরের টাকা জমিয়ে শুধু ঘরটুকুই করেছি তাও আগুনে পুঁড়ে ছাঁই হয়ে গেল। মেয়েটা অষ্টম শ্রেণীতে পড়ে, ছেলেটা হাফেজি পড়ে তাদের কথা চিন্তা করে কিস্তির টাকা নিয়ে কিছু ফার্নিচার ও ক্রয় করেছি কিন্তু সব পুঁড়ে ছাঁই হয়ে গেল। নিঃশ্ব হয়ে গেলাম আমরা।
রবিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, লালমাই উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া।