1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

পুনরায় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন কেএম সিংহ রতন

গাজী মামুন
  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩২০ বার পড়েছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির সহকারী একান্ত সচিব হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন কেএম সিংহ রতন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

রতনের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অভিপ্রায় অনুযায়ী কেএম সিংহ রতনকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

পৃথক আরেক প্রজ্ঞাপনে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মিজানুর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আ হ ম মুস্তফা কামাল যতদিন অর্থমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা কেএম সিংহ রতনকে যতদিন তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

উল্লেখ্য- গত ১৯ অক্টোবর, ২০২২ইং তারিখে কেএম সিংহ রতন শারীরিকভাবে অসুস্থ থাকায় ডাক্তারের পরামর্শে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদ হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দিয়ে গত ৩০ অক্টোবর, ২০২২ইং তারিখে মোঃ মিজানুর রহমানকে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে দায়িত্ব প্রদান করেন। কেএম সিংহ রতন অব্যাহতি নেওয়ার পর রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং মাননীয় মন্ত্রীর নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সকল ধরনের উন্নয়ন কাজ স্থবির এবং রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম ব্যাঘাত ঘটে। রাজনৈতিক বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে বিভিন্ন গ্রুপে বিভক্তির সৃষ্টি হয়। পূর্বে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি অসুস্থ থাকায় এবং রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় মাননীয় মন্ত্রীর অবর্তমানে সকল ধরনের উন্নয়ন কাজ, রাজনৈতিক কর্মকান্ড কেএম সিংহ রতন পরিচালনা করতেন। এছাড়াও কেএম সিংহ রতন সাবেক সাংসদ মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের সাথে তার মৃত্যু পর্যন্ত প্রায় ১৫ বছর ব্যক্তিগত সহকারী হিসেবে রাজনীতি পরিচালনা করেন। অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যুর পর থেকে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে অদ্যবধী পর্যন্ত প্রায় ২৮ বছর রাজনীতি করে আসছেন। উনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কেএম সিংহ রতন লালমাই উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি। কেএম সিংহ রতনের পুনরায় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে যোগদানের খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com