1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

পেরুল উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিত

মাসুদ রানা:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯৭ বার পড়েছে

গতকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার আলীশ্বর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কানিজ ফাতেমার সভাপতিত্বে ও সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর আক্তার, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাছিমা আক্তার পুতুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, আবদুল মালেক মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক।

এসময় উপস্হিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মজুমদার, বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল বাশার, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মাষ্টার, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, বাকই উত্তর ইউনিয়নের মহিলা মেম্বার নাছিমা আক্তার, ফুলনা বেগম, পেরুল উত্তর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার মিনতি রানী সিংহ, নাজমা আক্তার, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি প্রমুখ।

সম্মেলন শেষে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার প্রস্তাব সমর্থনের ভিত্তিতে পেরুল উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পদে বিউটি রানী সিংহ ও সাধারণ সম্পাদক পদে মমতাজ বেগমের নাম ঘোষনা করেন। ঘোষিত নেত্রীরা উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আগামী ৭ দিনের মধ্যে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বাউল শিল্পী তাহমিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করেন। গানে খুশি হয়ে শিল্পীকে নগদ অর্থ উপহার হিসেবে দেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ও লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্যাহ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com