” এসো হে নবীন হাতে হাত রেখে সমাজ গড়ি সুন্দর ভাবে” এই স্লোগানকে সামনে রেখে
ফতেপুর মানব কল্যান সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল অসহায় পরিবারে মাঝে নগদ টাকা হস্তান্তর ও কমিটি গঠন অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম দিদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনতার লালমাই প্রতিনিধি সাংবাদিক রুহুল আমিন।
৪ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেপুর মানব কল্যান সংগঠনের উপদেষ্টা তোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার আমিন, উপদেষ্টা আনোয়ার হোসেন সর্দার, উপদেশষ্টা আবদুর রহিম সংগঠনের সহ-সভাপতি আবদুল জলিল
এসময় আগামীদিনে সংগঠন কে আরো গতিশীল করতে সাংবাদিক রুহুল আমিন কে সভাপতি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দিদার কে সাংগঠনিক সম্পাদক করে ৫২ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তোফাজ্জল হোসেন পরে, ফতেপুর মানব কল্যান সংগঠনের উদোগে ফতেপুর গ্রামের সকলের উপস্থিতে দু’জন ক্যান্সারে আক্রান্ত ব্যাক্তির চিকিৎসা ভাবত তাদের পরিবার মাঝে নগদ হস্তান্তর করা হয়।