1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফসলি জমি নষ্ট করায় ইটভাটাকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে মেসার্স এমরান ব্রিকস ফিল্ডে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ফসলি জমিতে ইট তৈরি করার অপরাধে মঙ্গলবার (১২ নভেম্বর) ভাটার মালিককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

ইটভাটার কোন কাগজপত্র না থাকায় বিভিন্ন সময়ে জরিমানা দেওয়ার পরও ভাটার মালিক ফেসিস সরকারের দাপট খাটিয়ে প্রশাসনকে তোয়াক্কা না করে ভাটায় ইট তৈরির কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটভাটার পাশে ফসলি জমি। এসব জমিতে চাষ করা হয় ধান, আলু, সবজিসহ বিভিন্ন ফসল। ইটভাটার কারণে আশপাশের জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশেই রাখা হয়েছে ভাটার মাটি ও কয়লার স্তূপ। যন্ত্র দিয়ে কয়লা ভাঙার সময় ধুলাবালুতে আচ্ছন্ন হয়ে যায় সম্পূর্ণ এলাকা। এতে পথচারী যানবাহনের চালক, যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

ভাটার আশেপাশে কয়েকজন কৃষক ক্ষোভের সঙ্গে বলেন, এই ইটভাটার জন্য আমাদের ক্ষতি হচ্ছে। আমরা চাই এটি বন্ধ হোক। কিন্তু মালিকের কাছে অসহায়। আমাদের কথার কোনো দাম নাই। তারা আরও বলেন শুনেছি এই ভাটার পাশে আরেকটি ইটভাটা করার তোড়জোড় চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ বলেন, আঞ্চলিক সড়কের পাশে ফসলি জমি নষ্ট করে ইটভাটা করা, কোন কাগজপত্র না থাকায় এমরান ব্রিকসের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ফসলি জমির মাটির টপসয়েল যারাই নষ্ট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com