ইসরায়েলি বর্ববরতার স্বীকার নিরীহ গাজাবাসী। শিশু থেকে বৃদ্ধ পশুপাখি কোন কিছুই যেন বাদ পরছেনা, ইহুদি সৈন্যদের হাত থেকে। প্রতিনিয়ত হত্যাযোগ্যর নতুন নতুন ভিডিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। বিশ্বমানবতার দূতও যেন চুপ রয়েছে। যুদ্ধ বিরতি ঘোষণা করেও নিজেদের রূপ দেখাচ্ছে ইহুদিরা।
সোমবার (৭ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফিলিস্তিনের নাগরিক কুমিল্লা কান্দিরপাড়ে বাংলাদেশের মানুষের সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন।
মাহমুদ নামের ঐ শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। দুপুরে নগরীর পূর্বালী চত্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু ও আমেরিকার পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আগুন দিয়ে ওই ওয়ান জাস্টিস, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন এই শ্লোগান দিতে দেখা যায় শতশত মানুষকে। এসময় ফিলিস্তিনের নাগরিক কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদ বলে, আমাদের ফিলিস্তিন বাসীর উপর হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল। আমরা আপনাদের সার্পোট চাই। এবং আমরা এই যুদ্ধে মৃত্যুকে বেচে নিয়েছি তবে, হার মানবো না। কোথায় আজকে বিশ্বমানবাধিকার।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে কুমিল্লাজুড়ে নিরিহ ফিলিস্তিন বাসীর পক্ষে বিভিন্ন স্থানে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়েত ইসলাম কুমিল্লা মহাগনর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।