মানবতার কল্যানে গরীব অসহায় মানুষের পাশে থেকে অতীতের ন্যায় মানুষের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌছে দিয়েছেন ফেন্ডস ওয়েলফার ফাউন্ডেয়নের স্বেচ্ছাসেবীরা।

ঈদ উপহার সাগ্রীর বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন অপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, যুবলীগ নেতা আমানউল্লাহ, মোকলেছুর রহমান, পরতি মাদরাসার সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল মজিদ, ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জামাল নুরুল ইসলাম, আব্দুল আওয়াল মজুমদার, মোজাম্মেল হক মুন্না, সাইফুল ইসলাম, মোঃ ইয়াকুব, রাশেদুল ইসলাম, মনির আহমেদ প্রমুখ। এছাড়াও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি আবদুল কাদের রিপন জানান, মানুষের কল্যাণের জন্য আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। তাই এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আমরা সমাজের দরিদ্র মানুষগুলোর সেবা করে যাবো। ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রামে টিউবওয়েল, নগদ অর্থ, প্রদান করেছি এবং বর্তমানেও সেবামূলক কাজ চলমান রয়েছে।