কুমিল্লার লালমাই উপজেলার ছোটতুলা গ্রামের মনির হোসেন নামক এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গরু বাজার থেকে পিকাপ ভ্যানে করে গরু নিয়ে আসার সময় গাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন মনির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির ৪ সন্তানের জনক ব্যক্তি জীবনে নিজের মালিকা পিকাপ ভ্যানে করে গরু আনা নেওয়ার কাজ করতেন মনির। এছাড়াও বজ্রপাতে আহত আরো একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।