1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরুড়ায় গরু চুরি মামলায় ৫ আসামী গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫০৬ বার পড়েছে

বরুড়া থানার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষায় কুমিল্লা পুলিশ নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরুড়া থানা পুলিশ।

মামলার বিবরণে জানাযায়, বরুড়া থানাধীন জয়কামতা আব্দুল মালেক (৫৪) এর বসত বাড়িতে গোয়াল ঘরে থাকা গরুগুলো দরজা তালাবদ্ধ করিয়া রাতের খাওয়া-দাওয়া শেষে বসত ঘরে ঘুমিয়ে যায়। ০১লা মে তারিখে দিবাগত রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় আব্দুল মালেক ঘুম থেকে জেগে গরু ঘরে আসিয়া গরুগুলি যথাস্থানে দেখিতে পাইয়া পুনরায় বসত ঘরে যাইয়া ঘুমিয়ে পড়ে। ভোর রাত অনুমান ০৫.০০ ঘটিকার সময় তাহার মেয়ে ছালমা আক্তার নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে ঘটনাস্থল গরু ঘরের নিকট আসিয়া দেখিতে পায় যে, গরু ঘরের পুর্ব পাশে বাঁশের বেড়া ভাঙ্গা অবস্থায় আছে এবং গরুগুলি ভিতরে নাই। সাথে সাথে ছালমা আক্তার ডাক চিৎকার করিলে আব্দুল মালেক সহ আশপাশের লোকজন আসিয়া গরুর ঘরে আসিয়া গরু গুলো দেখিতে পাই নাই। তাৎক্ষণিক আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়াও পায় নাই। উক্ত ঘটনায় আব্দুল মালেক বাদী হইয়া বরুড়া থানায় অভিযোগ দায়ের করিলে বরুড়া থানার মামলা নং-১৮, তাং-১৮/০৫/২০২৩, জিআর-৯৩, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

বরুড়া থানা অফিসার ফিরোজ হোসেন সার্বিক তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা সহ বরুড়া থানার টিম গতকাল রাতে কোতয়ালি থানা, ক্যান্টেনমেন্ট ও চৌদ্দগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা চর মন্ডলীর গ্রামের নুর আলমের ছেলে নুরুল ইসলাম শাহিন (৩১)। চান্দিনা উপজেলা বল্লাচর গ্রামের নুরুল ইসলামের ছেলে জামাল হোসেন (৩৫)। কোতয়ালি মডেল থানা বলরামপুর (ফকির বাড়ী) মৃত অহিদুর রহমান মোবারক হোসেন (৩৬)। কোতয়ালি থানা বলরামপুর (লতিফ ড্রাইভারের বাড়ী) মৃত আব্দুল লতিফ ড্রাইভার ছেলে বাদল মিয়া (৫৬) এবং চৌদ্দগ্রাম উপজেলা সাকচি গ্রামের মৃত তনু মিয়া ছেলে ইয়াছিন (৪৪) কে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি একটি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্টো-ন-১৯-৬২১৮ গাড়ি সহ উদ্ধার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা উক্ত ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। রাতভর গ্রেপ্তার অভিযান পরিচালনা শেষে আসামী সহ থানায় হাজির হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এই বিষয়ে বরুড়া থানা ওসি ফিরোজ হোসেন বলেন, সামনে ঈদ। ঈদ উপলক্ষে চোর চক্র সক্রিয় হচ্ছে। সবাই সচেতন হোন। আর আমার পুলিশ এই বিষয়ে তৎপর আছি। আমাদের পুলিশ বাহিনী মাঠে আছে। আমাদেরকে সহযোগিতা করবেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com