1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরুড়ায় শফিউদ্দিন শামীমের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজন মজুমদার
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৬০৭ বার পড়েছে

আজ ১১ নভেম্বর ২০২৩ (শনিবার) বিকালে কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতিতে এক বিশাল আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন সংবলিত মিছিল নিয়ে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে একত্রিত হয় এবং এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিনত হয়। পরে নেতা কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম।

অতপর শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ পর্যায়ে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন। বক্তারা যুবলীগের ৫১ বছরের পথচলায় আন্দোলন, সংগ্রাম এবং বিজয়ের গল্প তুলে ধরেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের বহুমাত্রিক উন্নয়ন, সাফল্য, সামগ্রিক ভাবে মানুষের জীবন মানের পরিবর্তন সহ ১৫ বছরে কি ভাবে পাল্টে গেছে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক প্রেক্ষাপট তা বক্তব্যে উঠে আসে। একই সাথে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনসাধারণকে আবারও এক হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কে পুনরায় নির্বাচিত করার আহবান জানানো হয়।

এসময় শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভুঁইয়া, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান বাবুল প্রমুখ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com